বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন একটি গোষ্ঠি দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে…..এডভোকেট মো: কামরুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে
  1. বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন একটি গোষ্ঠি দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে…..এডভোকেট মো: কামরুল ইসলাম।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩১ মার্চ ২০২৩।

ঢাকা কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ  শুক্রবার সকাল ১০:৩০ মি.  কালিন্দী অবস্হিত রেডরোজ পার্টিসেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে েপ্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা ২ এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ।

শুক্রবার (৩১ মার্চ) সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন একটি গোষ্ঠি দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপি মিথ্যা বলে মানুষকে আন্দোলনে যুক্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের মিথ্যাচারে মানুষ বিভ্রান্ত হয় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। আন্দোলন করে কোনো লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে এখন থেকেই মাঠে নেমেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তারা সংবিধান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না। আর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কারো সাথে সংলাপ বা আলোচনায় যাবে না আওয়ামী লীগ।

তিনি আরও বলেন আমাকে ঢাকা- ২ আসনের জনগন নির্বাচিত করে এমপি বানায়। আর ঢাকা-২ শুধু কেরানীগঞ্জ নিয়েই নয় কামরাঙ্গীচর সাভার  নিয়ে এ আসন । কোন এক মহল এ আসনে নির্বাচন করার জন্য আমার বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছেন এতে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই নির্বাচনে একেক আসনে একাধিক মনোয়নফর্ম বিক্রী হতেই পারে ইহা ফায়সালা দিবে জনগন ।

আমি চাই বিএনপি নির্বাচনে আসুক এই আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমান উল্লাহ আমানের সাথে তার ছেলের সাথে নয় । এরপর তিনি গরীব ও দুস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট