1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারতের মন্তব্যে বিএনপি নেতারা হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে: কাদের - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

ভারতের মন্তব্যে বিএনপি নেতারা হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে: কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

ভারতের মন্তব্যে বিএনপি নেতারা হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে: কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৯ আগস্ট ২০২৩, ১৭:৩৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপির কর্মসূচির কোনো সুদিন আসেনি। এক দফা নিয়ে সোহরাওয়ার্দীতে খাদের ভেতরে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে। এখন তাদের সুদিনের আশা। আর ঠিক এ সময়ে এ অঞ্চল সম্পর্কে ভারতের একটা মন্তব্য! আজকে খবর নিয়ে দেখুন, বিএনপির নেতারা হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে। আন্দোলনের কী হবে?

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারও পক্ষেই সুখকর হবে না।

বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের বক্তব্য অভ্যন্তরীণ হস্তক্ষেপ কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। পঁচাত্তরে আমরা ক্ষমতা হারিয়েছি, তখন তো ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেয়নি।’

ভারত আমেরিকাকে কিছু বললে তা বাংলাদেশে হস্তক্ষেপ নয়: ওবায়দুল কাদেরভারত আমেরিকাকে কিছু বললে তা বাংলাদেশে হস্তক্ষেপ নয়: ওবায়দুল কাদের
মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘যারা ভারতের হস্তক্ষেপ বলেন, তাহলে ’৭১ সালে কী হয়েছিল? ভারত আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল, তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের লোকজনকে শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেটা কী অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়? ভারতীয় ভূখণ্ডে গিয়ে জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা হয়েছিলেন। সেটা কার হস্তক্ষেপ?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে—কখন নিষেধাজ্ঞা, ভিসা নীতি দেবে এই আশায়। তাকাতে তাকাতে চোখের পাওয়ার কমে গেছে। এখন আর কিছু দেখতে পায় না। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে।’

ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনায় আসবে।

ডেঙ্গু, বিদেশি হুমকি ও বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে চারদিক থেকেই বিপদ, নানা রকম বিপদ। আমাদের হুমকি দিচ্ছে। আজকে ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপি থেকে সাবধান। দেশের প্রধান দুই শত্রু, এক শত্রু বিএনপি আরেক শত্রুর ডেঙ্গু। মানুষের জীবন ডেঙ্গুর হাতে নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা গণতন্ত্র, বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবাদ বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়েও ভয়ংকর বিএনপিকেও আমাদের প্রতিরোধ করতে হবে।’

সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট