রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন। 

ভারতের রেলে নতুন নিয়ম, ১০ মিনিটের মধ্যে সিটে না বসলে টিকিট বাতিল!

  • প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৩ বার পড়া হয়েছে

ভারতের রেলে নতুন নিয়ম, ১০ মিনিটের মধ্যে সিটে না বসলে টিকিট বাতিল!নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৮ জানুয়ারি ২০২৪,
রেলে নতুন নিয়ম, ১০ মিনিটের মধ্যে সিটে না বসলে টিকিট বাতিল!
কড়াকড়ি আরোপ করা হচ্ছে ভারতের রেলে। বেশকিছু নতুন নিয়ম যুক্ত করে সেবার মান বৃদ্ধি করতেই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির রেলখাত। নতুন নিয়ম অনুযায়ী, যদি আপনি নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে ঝামেলায় পড়তে হতে পারে।
কারণ, নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট অপেক্ষা করবেন। তারপরও যদি আপনি নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আপনার আসনটিকে ‘আনঅকুপাইড’ হিসেবে চিহ্নিত করে ফেলতে পারেন।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যেই একটা খারাপ অভ্যেস রয়ে গিয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন, কিন্তু ট্রেনের বগিতে আসতে আসতেই দেরি হয়ে যায়। উদাহরণ হিসেবে যেমন ধরা যেতে পারে, কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন।
কিন্তু ট্রেনে উঠলেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনও স্টেশন থেকে। এই ধরনের অভ্যাস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়। কিন্তু রেলের নতুন নিয়ম অনুযায়ী এই অভ্যাস এবার বদলাতে হবে।
দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রীই টিকিটে নির্দিষ্ট করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনও স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিটটিতে যাত্রী আছেন বা কোন সিটটি ফাঁকা যাচ্ছে, সেটি চিহ্নিত করতে সমস্যা হত টিকিট পরীক্ষকদের। সেই কারণেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট