বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির

মূল্যায়ন নির্দেশিকা প্রকাশের ১ দিন পরই সংশোধন আনলো এনসিটিবি

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

মূল্যায়ন নির্দেশিকা প্রকাশের ১ দিন পরই সংশোধন আনলো এনসিটিবি
নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ১১, ২০২৩
নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশের একদিন পরই তাতে কিছু সংশোধন আনা হয়েছে। সংশোধনীগুলো সরকারি-বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানা গেছে, ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, হিন্দুধর্ম, স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণির গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা, শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক, ষষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্টে কিছু সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ১৩ বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত মূল্যায়ন টুলস ও নির্দেশনা এনসিটিবি থেকে অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেগুলো পরবর্তী কাজের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হলো।

জানা গেছে, ৭ নভেম্বর নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করে মাউশি। এর একদিন পর ৯ নভেম্বর সেটির সংশোধনী প্রকাশ করা হলো।

এদিকে, ৯ নভেম্বর থেকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে। মূল্যায়ন শুরুর প্রথম দিনে ৩ বিষয়ের কাজ করেছে শিক্ষার্থীরা। প্রত্যেক বিষয়ের জন্য সেশনপ্রতি সময় বরাদ্দ ছিল ৯০ মিনিট বা দেড় ঘণ্টা।

গেল জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট