শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক

মেক্সিকো পেলো প্রথম নারী প্রধান বিচারপতি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৪৬ বার পড়া হয়েছে

মেক্সিকো পেলো প্রথম নারী প্রধান বিচারপতি।

মোহাম্মদ এনামুল হক,আদালত বার্তা,২৬ জানুয়ারি ২০২৩।

 

আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র মেক্সিকো পেলো প্রথম নারী প্রধান বিচারপতি। নরমা লুসিয়া পিনা ৬-৫ ভোটে এই পদ পেয়েছেন। দেশের বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি।
বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নরমা জানিয়েছেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারলো।
যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানে চেয়ারে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ৬-৫ ভোটে ১১ সদস্যয়ের বিচার ব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে।
নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। জানানো হয়েছে, ১৯৮০ সালে একটি একাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন।
যদিও এখনো তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি। মেক্সিকোর বিচার ব্যবস্থা বিষয়ক বিশেষজ্ঞদের বক্তব্য, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি।
তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকে তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট