শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের প্রথম শুনানিতে নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে পরে ১৫১ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র

রমজান মাসে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

  • প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬১৪ বার পড়া হয়েছে

রমজান মাসে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা:১৩ মার্চ ২০২৩।

 

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
সোমবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মো. মাহবুব হোসেন বলেন, “রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।”
ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।
এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ এপ্রিল থেকে রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট