সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন সেপ্টেম্বরের শুরুতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন সেপ্টেম্বরের শুরুতে
নিউজ ডেস্ক আদালত বার্তা :২২ আগস্ট ২০২৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা আসছেন। আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের একজন কূটনীতিক জানিয়েছেন। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করার পর থেকে দেশটির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের ভিন্ন তাৎপর্য রয়েছে বলে মনে করছেন কূটনীতিকেরা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে এই অঞ্চলে তাঁর একাধিক সফর নিয়ে কথা চলছে বলে একজন কূটনীতিক জানিয়েছেন।

ঢাকা সফরে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর দ্বিপক্ষীয় বৈঠক করবেন তাঁর বাংলাদেশ প্রতিপক্ষ এ কে আব্দুল মোমেনের সঙ্গে।

বৈঠকে বৈশ্বিক রাজনীতি, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।

লাভরভের এই সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে বলে জানান একজন কূটনীতিক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট