1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। - আদালত বার্তা
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক,আদালত বার্তাঃ৬ এপ্রিল ২০২৬
বিচারপ্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো সত্য অনুসন্ধান। তবে আরজি, জবাব বা সাজানো সাক্ষ্যের স্তূপ থেকে সত্য আপনা-আপনি বেরিয়ে আসে না; তাকে কঠোরভাবে যাচাই করতে হয়। আমাদের বিচার ব্যবস্থায় এই যাচাইয়ের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো জেরা। জেরা কোনো বাগ্মিতা বা নাটকীয়তা প্রদর্শনের সুযোগ নয়। মক্কেলের সামনে চমকপ্রদ প্রশ্ন করে বা সাক্ষীকে ব্যক্তিগত আক্রমণ করে হয়তো সাময়িক প্রশংসা কুড়ানো যায়, কিন্তু দিন শেষে এ ধরনের অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। একটি পরাজয়ের চূড়ান্ত খেসারত আইনজীবী এবং মক্কেল-উভয়কেই দিতে হয়। জেরা মূলত একটি অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল আইনি প্রক্রিয়া, যেখানে সামান্য একটি ভুলের কারণে অনেক সময় জেতা মোকদ্দমাও হাতছাড়া হয়ে যায়। বাংলাদেশের আদালতগুলোতে আমার দীর্ঘ পেশাগত জীবনে আমি দেখেছি, ন্যায়বিচারের দিক থেকে অত্যন্ত শক্তিশালী মোকদ্দমাও কেবল সুনির্দিষ্ট ও লক্ষ্যভেদী জেরার অভাবে ব্যর্থ হয়ে যায়।
বাস্তব আদালতে কীভাবে প্রশ্ন গঠন করতে হয়, বা কোন সাক্ষীকে কী প্রশ্ন করতে হবে এবং কেন করতে হবে-এই অপরিহার্য প্রায়োগিক বিষয়গুলো আইনজীবীগণের না জানার কারণে সেখানে অনুপস্থিত। মোকদ্দমায় জয়লাভের জন্য চূড়ান্ত যুক্তিতর্কের (Final Argument) সময় একজন আইনজীবীকে সবচেয়ে শক্তিশালী যে উপাদানগুলো উপস্থাপন করতে হয়, তা কেবল নিজের পক্ষের দলিলপত্র থেকে আসে না; বরং জেরার মাধ্যমেই বিপক্ষের সাক্ষীর কাছ থেকে তা বের করে আনতে হয়। আইনজীবীদের না জানার কারণে জেরার এই বাস্তব উদ্দেশ্যটি পুরোপুরি উপেক্ষিত। অধিকন্তু, সেসব আইনজীবীগণ সঠিকভাবে মামলার বিষয়বস্তু এবং মামলায় প্রদত্ত দলিলাদি বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় জেরা করার সময় প্রশ্নগুলো অনেকটাই মনগড়া, যার সাথে সুনির্দিষ্ট আইনি ভিত্তি বা উচ্চ আদালতের নজিরের কোনো সম্পৃক্ততা নেই। ফলে, দীর্ঘকাল ধরে আইনজীবীদের নিজস্ব অনুমান ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে এই কাজগুলো করে যাচ্ছেন । দেওয়ানি মোকদ্দমায় মক্কেলের স্বার্থ এতই গুরুত্বপূর্ণ যে, তা কেবল অনুমানের ওপর ছেড়ে দেওয়া যায় না।
সেই শূন্যতা পূরণের উদ্দেশ্যেই এই একজন আইনজীবীগণকে মামলার সঠিক বিষয়বস্তু জানা মামলার প্রদর্শিত দলিল আদি সম্পর্কে যথাযথভাবে জেনে সেই বিষয়ে আদালতে উপস্থাপিত বিষয়গুলোকে সফল জেরা পরিচালনার জন্য আইনজীবীকে জেরার সুনির্দিষ্ট লক্ষ্যগুলো বুঝতে হয়। মূলত সেই লক্ষ্যগুলো অর্জনের জন্যই একজন আইনজীবীকে নিম্নোক্তভাবে বিষয়গুলি রপ্ত করতে পারলে ধাপে ধাপে মামলায় জেরা করতে পারলে সফল হতে সাহায্য করবে:
১. অনুকূল তথ্য আদায়: জেরার উদ্দেশ্য কেবল বিপক্ষের সাক্ষীকে ধ্বংস করা নয়, বরং সাক্ষীর মুখ দিয়ে নিজের মামলার সমর্থনে সত্য বের করে আনা। পজনার ও ডড-এর পদ্ধতি অনুসরণ করে উচ্চ আদালতে পরীক্ষিত প্রশ্নগুলি করে সাক্ষীকে ব্যাখ্যার কোনো সুযোগ না দিয়ে সুকৌশলে একজন আইনজীবী তার মামলার পক্ষে স্বীকৃতি আদায় করতে পারবেন।

২. বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা। সাক্ষ্য আইনের ১৪৬ ধারার প্রয়োগ ঘটিয়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন করা এবং উচ্চ আদালতে পরীক্ষিত প্রশ্নগুলো সাক্ষীর লুকানো উদ্দেশ্য, পক্ষপাতিত্ব বা দুর্বলতা বিচারকের সামনে উন্মোচন করে তার সাক্ষ্যকে মূল্যহীন করতে অব্যর্থ।
৩. জবানবন্দির সত্যতা যাচাই মূল জবানবন্দিতে বলা কথার নির্ভুলতা যাচাই করা জরুরি। একজন আইনজীবীকে মামলার পারিপার্শ্বিক অবস্থা নির্ভর সুনির্দিষ্ট প্রশ্ন করা উচিত, যা মিথ্যা সাক্ষীকে নিশ্চিত ফাঁদে ফেলতে সাহায্য করবে।

৪. অতিরঞ্জন ও অসঙ্গতি উন্মোচন। দেওয়ানি মামলায় প্রায়শই সাক্ষীরা জমির সীমানা বা চুক্তির বিষয়ে অতিরঞ্জিত কথা বলেন। আরজি, জবাব ও দালিলিক প্রমাণের সাথে মৌখিক সাক্ষ্যের বৈপরীত্য বা স্ববিরোধিতা কীভাবে জেরার মাধ্যমে বিচারকের সামনে দৃশ্যমান করতে হবে, তাই একজন আইনজীবীকে ধাপে ধাপে মামলার বিষয়বস্তুর সম্মিলিত জেলার মাধ্যমে তার প্রকাশ করা।
৫. লুকানো তথ্য উন্মোচন করা। অনেক সময় জরুরি তথ্যগুলো নথিপত্রে থাকে না। এমন কিছু সুনিয়ন্ত্রিত ও নিরাপদ লিডিং প্রশ্ন বেছে নিতে হবে, যা মোকদ্দমার জন্য ঝুঁকিপূর্ণ না হয়েও সাক্ষীর কাছ থেকে লুকানো সত্যটি বের করে আনতে বাধ্য করবে।
এই লক্ষাগুলো আদালতে সুচারুভাবে প্রয়োগ করার জন্য এবং আইনজীবীকে বাস্তব পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত করতে পাঁচটি মৌলিক নীতি অনুসরণ করা উচিত
উচ্চ আদালতে পরীক্ষিত প্রশ্নসম্ভার: আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিষ্পন্ন বাস্তব মোকদ্দমা আলোকে আইনজীবী সাক্ষী কে প্রশ্ন করা, যা সাক্ষীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
সুনির্দিষ্ট লক্ষ্য: মামলায় জয়লাভের জন্য জেরায় একজন আইনজীবীকে ঠিক কী অর্জন করতে চান, তা প্রথম প্রশ্নটি করার আগেই নির্ধারণ করে সাক্ষীকে জেরা করার লক্ষ্য-ভিত্তিক পদ্ধতি।
কৌশলগত ভিত্তি: প্রতিটি জেরা সেটের শেষে এর নেপথ্যের আইনি ও কৌশলগত কারণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অর্থাৎ, ঠিক কেন প্রশ্নটি করা হলো এবং এটি কী অর্জন করল।
চূড়ান্ত যুক্তিতর্ক: জেরায় প্রাপ্ত উত্তরগুলোকে চূড়ান্ত শুনানিতে একটি অকাট্য যুক্তিতর্ক হিসেবে উপস্থাপন করার নিখুঁত দিকনির্দেশনা।
বিচারিক নজির: পরিশেষে, আইনি অবস্থানকে সুদৃঢ় করতে প্রতিটি অধ্যায়ের শেষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের প্রাসঙ্গিক ও যুগান্তকারী নজিরসমূহের (Leading Case Laws) সন্নিবেশ।
উত্তম আইনপেশার পূর্বশর্ত হলো প্রস্তুতি, নিয়মানুবর্তিতা এবং আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রবীণ আইনজীবী এবং আদালতকক্ষে নতুন পা রাখা নবীন আইনজ্ঞ- উভয়ের জন্যই উদ্দেশ্যহীন জেরার যুগ এখন পেছনে ফেলে আসা উচিত। একটি সুনির্দিষ্ট ও সফল ট্রায়াল পরিচালনার জন্য একজন বিজ্ঞ আইনজীবীকে মামলা সম্পর্কে সুস্পষ্টভাবে জ্ঞান রাখা তার সাথে সাথে মামলার বিষয়বস্তুর সম্পর্কে এবং মামলায় যারা সাক্ষ্য প্রদান করবেন তাদের জবানবন্দী এবং জেরা বিষয়ে অত্যন্ত সুনিপন ভাবে আদালতের এজলাস কক্ষে এই কাজগুলো করতে হবে তাহলেই কেবল একজন আইনজীবী তার মামলায় বাদী বা বিবাদী পক্ষে সফলতা প্রদান করতে পারবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট