শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে।

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩৬ বার পড়া হয়েছে

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে

নিউজ ডেস্ক আদালত বার্তা :২৯ নভেম্বর ২০২৩

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৯ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। শিগগিরই এ বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তিùo জারি করা হবে।

এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
সরকারি কর্মচারী হলেই রিটার্ন বাধ্যতামূলক, দিতে হবে সম্পদ বিবরণীও
এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বৃদ্ধির জন্য এনবিআরে আবেদন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আর ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল দুই মাস সময় বৃদ্ধির জন্য আবেদন করে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পৃথকভাবে তারা!
চিঠিতে কারণ হিসেবে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার করদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।
অন্যদিকে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে চলমান হরতাল-অবরোধ, আয়কর আইন-২০২৩ সম্পর্কে করদাতা ও আইনজীবীদের পরিপূর্ণ জ্ঞানের অভাব, ২০২৩-২৪ করবর্ষের পরিপত্র বিলম্বে প্রাপ্তি এবং দেশের অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় বাড়ানো প্রয়োজন।
দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার টিআইএনধারী রিটার্ন দাখিল করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট