শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত? স্টেশনের নীরব মৃত্যু: বুবি হত্যাকাণ্ডে উন্মোচিত প্রান্তিক জীবনের নিরাপত্তাহীনতা হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সম্মাননা পেলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৩৮ কর্মকর্তা-কর্মচারীরা

  • প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৫৩ বার পড়া হয়েছে
  1. সম্মাননা পেলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৩৮ কর্মকর্তা-কর্মচারীরা
    ডেস্ক রিপোর্ট,আদালত বার্তাঃ২৪ ডিসেম্বর ২০২২।
    কাজের স্বীকৃতি স্বরূপ সাবেক ও বর্তমান তদন্তকারী কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কর্মচারীদের সনদ ও নগদ অর্থ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার প্রধান এম সানাউল হক এসব সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

    শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান সংস্থার উপপরিচালক (ডি ডি এডমিন) মো. আতাউর রহমান বিপিএম। তিনি বলেন, সংস্থার দ্বাদশ বর্ষপূর্তিতে অনুষ্ঠানে তদন্ত সংস্থার সাবেক ও বর্তমান তদন্তকারী ২০ অফিসারকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৮ কর্মচারীকে কাজের স্বীকৃতি হিসেবে ‘গুড সার্ভিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কো-কোঅর্ডিনেটর আবদুর রহিম বিপিএম এবং সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) মো.নাজমুল হক পিপিএম।

    তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দ্বাদশ বর্ষপূর্তিতে সংস্থার কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়েছে।

    এর আগে ২০২০ সালের ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা যান। এরপর এম সানাউল হককে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

    আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ। এরপর মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সঙ্গে সঙ্গে তদন্ত সংস্থাও গঠন করা হয়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews