মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

সরকার পতনে ফের নতুন কর্মসূচি দিল জামায়াত, আন্দোলনে ভিন্ন মোড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সরকার পতনে ফের নতুন কর্মসূচি দিল জামায়াত, আন্দোলনে ভিন্ন মোড়

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৭ নভেম্বর ২০২৩।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

সোমবার (৬ নভেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও উলামা-মাশায়েখদের দাবিতে আগামী নভেম্বর থেকে সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘণ্টা বিক্ষোভ করা হবে। ৮ (বুধবার) সকাল ৬টা থেকে ১০ নভেম্বর (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত মিথ্যা মামলার মুক্তি ও দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে আনার দাবিতে অবরোধের তৃতীয় পর্বের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

মাওলানা এটিএম মাছুম বলেন,
সরকার আবারো একতরফা প্রহসন বেছে নিয়ে ক্ষমতা দখলের ষ/ড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারের অব্যবস্থাপনায় দেশের মানুষ বেপরোয়া হয়ে উঠেছে। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। মানুষ ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে অন্যায় চলছে। অবাধে চলছে দু/র্নীতি ও লুটপাট। দেশের অর্থনীতি ধ্বং/স হয়ে গেছে। বিরোধী দলের লোকজনের ওপর দফায় দফায় হামলা হচ্ছে। গণগ্রেফতার, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়িছাড়া করা হয়েছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে অনেককে রাস্তার ভিখারিতে বানানো হয়েছে। কোনো দেশ এভাবে চলতে পারে না।

এর আগে সোমবার (৬ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবেন।

টানা তিন দিন অবরোধের পর গত বৃহস্পতিবার (২ নভেম্বর) নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এ ছাড়া সরকারবিরোধী আন্দোলনে নি/হতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি। রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগেই সোমবার নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সং/ঘর্ষ হয়। নি/হত হয়েছেন এক পুলিশ সদস্য। পরদিন ২৯ অক্টোবর হরতাল করে বিএনপি।

এরপর ৩১ অক্টোবর থেকে সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার (২ নভেম্বর)।

এদিকে বিএনপির হরতাল-অবরোধে সারাদেশে অ্যাম্বুলেন্সবাহী বেশ কয়েকটি বাসে আ/গুন দিয়েছে অবরোধকারীরা। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট