শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

সাংবাদিক নাদিম হত্যা স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ: জি এম কাদের

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

সাংবাদিক নাদিম হত্যা
স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ: জি এম কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৬ জুন ২০২৩
স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ বলেন জি এম কাদের
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা এখনো অনিরাপদ।

শুক্রবার (১৬ জুন) এক শোকবার্তায় নিহত সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না।

নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একই সঙ্গে নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট