শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের প্রথম শুনানিতে নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে পরে ১৫১ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৫ অক্টোবর ২০২৩,
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তার বয়স হয়েছিল ৭২ বছর।
সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। পেশায় রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট