শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মহানবীকে (সা.) কটূক্তি করার দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪২৩ বার পড়া হয়েছে
  1. সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মহানবীকে (সা.) কটূক্তি করার দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৩ জানুয়ারি ২০২৩।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সিলেটর সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সিলেটের জকিগঞ্জের কেরাইয়া গ্রামের সুরেশ রায়ের ছেলে রাকেশ রায় (৪৪)। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকারকর্মী।

জানা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় ২০১৭ সালের ৫ জুন রাকেশকে আসামি করে জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন একই উপজেলার ফুজায়েল আহমদ নামের এক ব্যক্তি। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়।

সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা দেলওয়ার আল আজহার জানান, রাকেশ রায়ের ফেসবুক আইডি থেকে দেওয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটসহ বিভিন্ন এলাকা।

তিনি আরও জানান, ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাকেশকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট