1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী
এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ মে, ২০২৬ 
বরগুনা জেলার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এজলাস চলাকালীন হট্টগোল ও অপরপক্ষের আইনজীবীকে কটূক্তি করায় মামলার এক বাদীকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান গত রোববার (৩ মে) বিচারিক কার্যক্রম চলাকালীন এই আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জসিম উদ্দিন, যিনি একটি মামলার এজাহারকারী (বাদী)।
আদালত সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে) জি.আর. ১৭৫/২৫ নং মামলায় চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানির কার্যক্রম চলছিল। শুনানির এক পর্যায়ে এজাহারকারী জসিম উদ্দিন আদালতের অনুমতি না নিয়েই হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং অপরপক্ষের আইনজীবীর ওপর চটে যান। আদালতের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও তিনি আইনজীবীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ গালিগালাজ ও কটূক্তি করতে থাকেন। এতে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং চরম হট্টগোল সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং আদালতের মর্যাদা রক্ষায় আসীন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক কোর্ট পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষ্যগ্রহণ ও স্বীকারোক্তি রেকর্ড করা হয়। আদালত অবমাননা এবং বিচারিক কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে পেনাল কোড ১৮৬০-এর ২২৮ ধারায় জসিম উদ্দিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন বিচারক
আইনজীবী ও বিচার সংশ্লিষ্টরা আদালতের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এজলাসে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট