শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানাল ঢাকা।

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানাল ঢাকা।

নিউজ ডেস্ক আদালত বার্তা :২ জুলাই ২০২৩।

সুইডেনের কোরআন পোড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। সালওয়ান মোমিকা নামের ওই ব্যক্তি সুইডেনে বসবাসরত একজন ইরাকি।

কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক, ইরাক, ইরান, মিশর ও সৌদি আরবসহ প্রায় সব মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নিন্দা এসেছে পশ্বিমা কয়েকটি দেশের অমুসলিম নেতার পক্ষেও।

এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভের ঝড় ওঠেছে মুসলিম দেশগুলোতে। বেশ কিছু দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে জরুরি বৈঠকও আহ্বান করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট