মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ বিসিএম অর্থনৈতিক করিডর: বাণিজ্যিক সম্ভাবনা ও সার্বভৌম স্বার্থের সমীকরণ বাদী নিজেই বলছেন সে মামলার ‘আসামি নন’, তবুও দুই বছর ধরে কারাগারে: আইনি মারপ্যাঁচে অসহায় বিচারপ্রার্থীর দীর্ঘশ্বাস দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি: আইন সচিব আদালতে সময়মতো মামলার নথি পাঠাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কড়া নির্দেশনা বাংলাদেশের রাজনীতি ও স্থিতিশীলতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় বৈঠক নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও বৈষম্যের আবর্তে সাধারণ মানুষ: বাড়ছে দেশত্যাগ ও মেধাপাচারের প্রবণতা একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়ম : কঠোর অবস্থানে হাইকোর্ট

সোনালী ব্যাংকের নাম পরিবর্তনে আসছে নতুন নাম

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০০৭ বার পড়া হয়েছে
  1. সোনালী ব্যাংকের নাম পরিবর্তনে আসছে নতুন নাম
    ডেস্ক রিপোর্ট আদালত বার্তা:৩ ফেব্রুয়ারি২০২৩।
    রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে।

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তিত করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট