রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ।

  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৭৯ বার পড়া হয়েছে

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ।
ডেস্ক নিউজ আদালত বার্তা :৪জুন ২০২৩।

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ
নির্দেশ দেওয়ার তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা না করায় ৯০টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৪ জুন) তাদের এ নোটিশ দেওয়া হয়।
সময় শেষ হয়ে আসলেও বেসরকারি প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ জুন তিনদিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানি।
রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশে বলে, ২০২৩ সালের সব হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু আপনারা এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করেননি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল।
এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে, যা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর পরিপন্থি। এতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কারণ বিদ্যমান বলেও নোটিশে জানানো হয়।

তাই এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সেই জবাব আগামী তিনদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয় নোটিশে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট