বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না জাহাঙ্গীর

  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৭৯ বার পড়া হয়েছে

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না জাহাঙ্গীর।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৮মে ২০২৩।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা জাহাঙ্গীর আলমের রিট খারিজ করে দেয়া হয়েছে। আর তাতে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিন্ধান্ত বহাল থাকলো।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন দুপুর পৌনে ১২টায় রিটটির শুনানি শুরু হয়। রিটের পক্ষে শুনানি করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শুনানি শেষে রিট খারিজের আদেশ দেন আদালত।

এর আগে, মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাইবাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ঋণখেলাপির জামিনদার হওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর গত ৪ মে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটির এই নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আজমত উল্লা খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের পাশাপাশি তার মা জায়েদা খাতুনও মনোনয়নপত্র নেন। যাচাইবাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট