শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা

২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১০৯১ বার পড়া হয়েছে

২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকাটি মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি হবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে সাতদিন।

শবেবরাত ২৯ মার্চ, শবেকদর ১০ মে, ঈদুল ফিতর ১৩ মে, ঈদুল আজহা ২০ জুলাই, আশুরা ১৯ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার। তবে চাঁদ দেখাসাপেক্ষে এসব তারিখে পরিবর্তন হতে পারে।

বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন।

উল্লেখ্য, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সাধারণত প্রতি সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজার কারণে আগামীকাল সোমবার সরকারি ছুটি। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আজ রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে উপস্থিত থেকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট