রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায়

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৫২ বার পড়া হয়েছে

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক আদালত বার্তাঃ২০ নভেম্বর ২০২২।

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গত সাপ্তাহে এ নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে দেশের সকল অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্ধারিত নির্দেশনা ও ব্যবহার বিধি অনুসরণ করতে বলা হয়েছে।


ব্যবহার বিধিতে উল্লেখিত ওয়েবসাইটে আদালতের আদেশ ও রায় প্রকাশের ক্ষেত্রে মামলার সকল পক্ষ অথবা মামলার কোনো ভিকটিম/ভুক্তভোগীর (নারী, শিশু বা অপরাধের শিকার ব্যক্তির) ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে জারিক অরা ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা’ অনুসরণ করতে হবে। তবে ওয়েবসাইটে প্রকাশিত অধস্তন আদালতের রায় বা আদেশের অনুলিপি সইমোহরী/জাবেদা নকলের (certified copy) বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে দ্রুততম সময়ে, স্বল্প খরচে বিচার সেবা প্রদানের লক্ষ্যে (বিচার সংক্রান্ত) তথ্য প্রবাহ ও বিচার-প্রক্রিয়ায় সহজ অভিগম্যতা নিশ্চিতকরণসহ ‘টেকসই বিচার’ প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি ওয়েবসাইট (http://decision.bdcourts.gov.bd) প্রস্তুত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েব-ভিত্তিক এই উদ্ভাবনের মাধ্যমে অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা রয়েছে।

অধস্তন আদালতের আদেশ ও রায়ের অনুলিপি অনলাইনে প্রকাশিত হলে বিচারকার্যে ও বিচার সংশ্লিষ্ট সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণের সাথে সাথে আদালতের রায় ও আদেশের আইনানুগ যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।


বিশেষ করে এই উদ্যোগ বিচার সেবা প্রাপ্তিতে ব্যয় ও দুর্ভোগ হ্রাস করে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় ন্যায়বিচারের সুফল দ্রুত পৌঁছে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট