বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

অনলাইনে দেশবিরোধী অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইনে দেশবিরোধী অপপ্রচার, জুয়াসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৫৯৪ বার পড়া হয়েছে

‘অনলাইনে দেশবিরোধী অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইনে দেশবিরোধী অপপ্রচার, জুয়াসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৪ জুন ২০২৩।

বুধবার (১৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির পক্ষ থেকে সাইবার ক্রাইম বিরোধী অভিযান জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ। বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ডোপ টেস্ট, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ডোপ টেস্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (পার্বত্য জেলাসমূহ) গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া অনলাইনে জুয়া, সামাজিক মিডিয়া ফেসবুকে দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ ক্রাইম কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। কমিটির দ্বিতীয় রিপোর্ট চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট