1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ইংরেজি বছরের প্রথম দিন দেশজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদ্যাপন করছে সরকার। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা,

ইংরেজি বছরের প্রথম দিন দেশজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদ্যাপন করছে সরকার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ইংরেজি বছরের প্রথম দিন দেশজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদ্যাপন করছে সরকার।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক,গ আদালত বার্তাঃ১ জানুয়ারি ২০২২।

  বছরের শুরুতে  আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে প্রথম শ্রেণি হতে

নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস। 

প্রতি বছরের ন্যায় ঢাকা কেরানীগঞ্জে শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয় পাঠ্যপুস্তক উৎসব দিবস -২০২৩ ও শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরন ০১.০১.২০২৩ সকাল ১১ টায়

প্রধান অতিথি হিসেবে, ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, বিশেষ অতিথি,ইউসুফ আলি চৌধুরী  সেলিম সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ কেরানীগঞ্জ মডেল থানা শাখা ও সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ।আরও উপস্হিত ছিলেন, শাক্তা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবীব।সভার সভাপতিত্ব করেন মোহম্মদ ফয়সল বিন করিম,উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়। সঞ্চলনায় মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রধান শিক্ষক শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয় কেরানীগঞ্জে ঢাকা।

প্রধান অতিথি এ্যাডভোকেট কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন এই দিবসটি ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব নামে দিনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে কেননা নতুন শ্রেণীতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। আর সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছে। সরকারি উদ্যোগে নানা আয়োজনে জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছাসে মেতে ওঠে। প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ।

এছাড়া উক্ত সভায় উপস্হিত ছিলেন কেরানীগঞ্জে মডেল থানা ও শাক্তা ইউনিয়নের আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও  ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট