সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

এবার আন্দোলন নিয়ে নতুন বার্তা দিল বিএনপি।

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

এবার আন্দোলন নিয়ে নতুন বার্তা দিল বিএনপি।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১ নভেম্বর ২০২৩।

হুমকি, গু/লি ও দ/মন-পী/ড়ন দিয়ে এ আন্দোলন দমন করা যাবে না। এবারও জনগণের অধিকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবেন বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপির ঘোষিত অবরোধের দ্বিতীয় দিনে বুধবার (১ নভেম্বর) সকাল আটটার দিকে রাজধানীর রামপুরা বিশ্বরোডে পিকেটিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলন।
এদিকে অবরোধের দ্বিতীয় দিনেও অবরোধের সমর্থনে পিকেটিং করেছেন বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিকেটিং চলাকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা,
মুক্তির দাবি সেখানে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহসম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওন, মহানগর উত্তর বিএনপির ফয়েজ আহমেদ ফরু, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি দীপু সরকার, রামপুরা থানা বিএনপির হেলাল কবির, সোহেল রানা, রেজাউল করিম, নিলুফা ইয়াসমিন নীলু, যুব নেতা কফিল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদ হোসেন, নাজমুল হোসেন ইসলাম, মোহাম্মদ দুলু প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। একই সময়ে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ একাধিক দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট