বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

নিউজডেস্ক আদালত বার্তা : ২৩ মে ২০২৬
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয।
নিউজডেস্ক আদালত বার্তা : ২৩ মে ২০২৬
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে সরকার। এখন থেকে এই চিকিৎসাকেন্দ্রটি ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে পরিচিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নাম চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
   
মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকারি ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই নামকরণের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং চিকিৎসাসেবার ক্ষেত্রে এই নতুন নাম ব্যবহার করা হবে। হাসপাতালের সেবার মান আরও আধুনিক এবং বহুমুখী করার অংশ হিসেবেই এই নামকরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপনটি পরবর্তী অবগতি এবং দেশব্যাপী প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট