1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গণফোরামের সম্মেলন ৩০ নভেম্বর - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

গণফোরামের সম্মেলন ৩০ নভেম্বর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাজনীতি
গণফোরামের সম্মেলন ৩০ নভেম্বর
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৮ সেপ্টেম্বর ২০২৪
গণফোরামের সম্মেলন ৩০ নভেম্বর
নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এ সভায় ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার সিদ্ধান্ত হয়েছে। সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে প্রায় চার বছর পর গত ২৮ আগস্ট আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট