1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
জানালেন বাহাউদ্দিন নাসিম কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

জানালেন বাহাউদ্দিন নাসিম কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

জানালেন বাহাউদ্দিন নাসিম কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৯ নভেম্বর ২০২৩

কারা কারা পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
রোববার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, গতকাল (শনিবার) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে দলীয় ফরম বিতরণ করা হচ্ছে, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমার লক্ষ্য করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল আমাদের যে পরিমাণ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বা আমরা যা বিতরণ করেছি। আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে।
তিনি বলেন, উৎসবের সঙ্গে বাদ্যযন্ত্র, গান গেয়ে আমাদের দলের মনোনয়ন ফরম কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ একটা মিলনমেলায় পরিণত হয়েছে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আছে, মনোনয়ন ফরম কিনছে, এটাই স্বাভাবিক। যারা ঢাকায় থাকে তারা এমপি হবে, তারাই নেতা হবে– এমন কোনো কথা নেই। তৃণমূলে মানুষের সাপোর্টের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট