শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ “ওকালতি পেশার মূলমন্ত্র হলো গুরু শিক্ষা” আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে  ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচিতে ঐতিহ্য ও নাগরিক চেতনার নতুন উদযাপন আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ

নতুন পরিচয়ে ফিরছেন অস্কারজয়ী অ্যাডেল

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১১০৭ বার পড়া হয়েছে
অস্কারজয়ী অ্যাডেল

এবার উপস্থাপিকা হিসেবে দর্শকের মাঝে ফিরছেন জনপ্রিয় গায়িকা অ্যাডেল লরি ব্লু অ্যাডকিন্স। ‘স্যাটারডে নাইট লাইভ ষ্টেজ’ নামক একটি শো-তে ২৪ অক্টোবর থেকে উপস্থাপিকা হিসেবে থাকবেন তিনি। অনুষ্ঠানটির মাধ্যমে প্রায় ৩ বছর পর দর্শকের মাঝে দেখা মিলবে তার।

সাম্প্রতি এক ইন্সট্রাগ্রাম পোস্টে ৩২ বছর বয়সী এই তারকা লেখেন, ‘আমি খুবই উত্তেজিত। এই প্রথম কোনো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতে যাচ্ছি। আমি আসলে সর্বদা একা থাকতে পছন্দ করি। তাই এতো দীর্ঘ সময় দর্শকের চোখের আড়ালে ছিলাম। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে। সামনের সপ্তাহে দেখা হবে।’

বিলবোর্ড টপচার্ট থেকে শুরু করে বিশ্ব মিউজিক ইন্ড্রাস্টিতে জনপ্রিয়তার মাত্রা নির্ধারক প্রতিটি ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য খাটিয়ে চলেছেন ব্রিটিশ শিল্পী অ্যাডেল। ২০১২ সালে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির জন্য স্কাইফল গানটি গেয়ে অস্কার জয় করেন তিনি।

তবে মাঝে বেশ অনেক বছরের জন্য গান থেকে দূরে ছিলেন অ্যাডেল। কমিয়েছেন নিজের ওজন। গেল মে মাসে তিনি নিজের নতুন লুক প্রকাশ করেন ইন্সটাগ্রামে। যারা অ্যাডেলকে ফলো করেন, তারা জানেন গায়িকার চেহারা কেমন। তাই নতুন অ্যাডেলের এমন চেহারা দেখে অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না। ওজন কমিয়ে এমন নতুন ভাবে নিজেকে গড়ে তোলা নিয়ে নেটিজেনের প্রশংসা কুড়িয়েছেন অ্যাডেল।

কার্ডিও, সার্কিট ট্রেনিং এবং পিলাটেস করে অন্তত ৯ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অস্কারজয়ী গায়িকা অ্যাডেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews