মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

নির্বাচনের ফলাফল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

নির্বাচনের ফলাফল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৫ ডিসেম্বর ২০২৩।

বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল ফলাফল কী হবে সেটা নিয়ে কোনো ধরনের ভবিষ্যদ্বাণী বা অনুমানমূলক কিছু করতে চায় না যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন বর্জন, রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, কারাগারে মৃ”ত্যু এবং ‘কিংস পার্টি’র নির্বাচনে অংশগ্রহণের কথা তুলে ধরেন বাংলাদেশের একজন সাংবাদিক। এরপর এমন পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না জানতে চান তিনি।
জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা নির্বাচনের ফলাফল নিয়ে জল্পনা-কল্পনা করতে চাই না।
ম্যাথিউ মিলার বলেন, “‘এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।’’
বাংলাদেশের নির্বাচন নিয়ে এর আগে বেশ চাপে রেখেছিল যুক্তরাষ্ট্র তবে এবার সেই চাপ কিছুটা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট