1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পদ্মা-মেঘনায় নয়, বিএনপি ঢেউ তুলতে পারে টেমস নদী-গুলশানে: কাদের - আদালত বার্তা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি

পদ্মা-মেঘনায় নয়, বিএনপি ঢেউ তুলতে পারে টেমস নদী-গুলশানে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৬৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

‘জনস্রোতের উত্তাল ঢেউ রাজপথে উঠবে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন ‘মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কী? ঢেউ তারা টেমস নদীর পার থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনও প্রয়োজন নেই। সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে, সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না? এ দেশে আওয়ামী লীগের মাঝেই পরম সহিষ্ণুতা আছে, আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট