1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রার্থী চূড়ান্তে আওয়ামী লীগের সভার তারিখ নির্ধারণ - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

প্রার্থী চূড়ান্তে আওয়ামী লীগের সভার তারিখ নির্ধারণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

প্রার্থী চূড়ান্তে আওয়ামী লীগের সভার তারিখ নির্ধারণ
নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ২১, ২০২৩
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। টানা কয়েকদিন চলবে এ সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা হবে বলে জানা গেছে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।
এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট