বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বুয়েটে ‘নিষিদ্ধ সংগঠনের তৎপরতা’ নিয়ে যা বললেন ডিবি প্রধান

  • প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে

বুয়েটে ‘নিষিদ্ধ সংগঠনের তৎপরতা’ নিয়ে যা বললেন ডিবি প্রধান
নিউজ ডেস্ক আদালত বার্তা : মার্চ ৩১, ২০২৪
বুয়েটে ‘নিষিদ্ধ সংগঠনের তৎপরতা’ নিয়ে যা বললেন ডিবি প্রধান
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলনের নামে কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আছে কি না, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে মধ্যে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঁচ ছাত্র সংবাদ সম্মেলন করে জানান, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে ‘নিষিদ্ধ সংগঠন’ স্বার্থ হাসিল করছে। হিযবুত তাহ্‌রীর ও ইসলামী ছাত্রশিবিরের মতো সংগঠনগুলো এখানে কাজ করছে।

বুয়েটে ছাত্ররাজনীতি চালু নিয়ে যা বললেন উপাচার্য
বুয়েটে ছাত্ররাজনীতি চালু নিয়ে যা বললেন উপাচার্য
বিস্তারিত পড়ুন
এর পরিপ্রেক্ষিতে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এরপরও গত বুধবার মধ্যরাতের পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন, রাজনৈতিক কার্যক্রম চালান। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিক্ষোভ করেন। গতকাল তারা পরীক্ষা বর্জন করে সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট