সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ বেইমান কখনো বন্ধু হয় না—বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু তার ক্ষত সবচেয়ে গভীর আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার নতুন অধ্যায় বিচার প্রশাসনে ধীরগতি: মামলার পাহাড়, বিচারক সংকট, শূন্য পদ পূরণে স্থবিরতা সম্পত্তি দানে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিতে সংসদে নতুন বিল উত্থাপন এআই দিয়ে রায় লেখা অনুচিত—প্রধান বিচারপতির সতর্কবার্তা বিচারকের বিবেক, স্বাধীন বিচারিক মনন ও আইনের শাসন রক্ষায় প্রযুক্তির সীমারেখা জরুরি ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট সাবধান! আপনার মোবাইলে এই ৩১টি লোন অ্যাপ নেই তো? অবৈধ ঋণ কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে শিগগিরই, বছরে সাশ্রয় হবে ১০০ কোটি ডলার কণ্ঠশীলন-এর নতুন কার্যকরী পর্ষদ গঠিত: সভাপতি সোহেল, সম্পাদক নুরুজ্জামান

ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনারের ফাঁসি হবে: সোহেল

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১২১৮ বার পড়া হয়েছে
ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনারের ফাঁসি হবে: সোহেলভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনারের ফাঁসি হবে: সোহেল।

জনগ‌ণের ভোটের অধিকার হরণ করে দি‌নের ভোট রা‌তে করার কারণে আজ হোক বা কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে বলে মন্তব‌্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-৫ আসনের সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব‌্য ক‌রেন।

সাবেক ছাত্রনেতা সোহেল বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে কখনো ভোটারের কাছে যেতে দেখিনি। তিনি শুধু এসপি ও প্রশাসনের কার্যালয় দৌড়াদৌড়ি করেছে। কিভাবে ভোট ডাকাতি করা যায় সেই ব্যবস্থা করেছে। বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তখন আওয়ামী লীগের প্রার্থী তার সমস্ত মেধা বুদ্ধি দিয়ে প্রশাসনের সহযোগিতায় এবং তার গুণ্ডা বাহিনীর সহযোগিতায় ভোটের ফল তার দিকে নিয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য যেই এলাকায় গিয়েছি, গিয়ে দেখি সেই এলাকায গুণ্ডাপাণ্ডা দিয়ে ভর্তি। ওই এলাকার শুধু ভোটাররাই নয় সাধারণ জনগণও বাসা থেকে বের হতে পারেননি। গুণ্ডাপাণ্ডার ভয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি।

সোহেল বলেন, দেশের ভোটের অবস্থা নষ্ট করার জন্য শুধু সরকার দায়ী নয় সরকারের পা চাটা নির্বাচন কমিশনও সমানভাবে দায়ী।

তিনি বলেন, দেশে নাকি আইন হয়েছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড কিন্তু যারা দি‌নের ভোট রাতে করে অবৈধভাবে একটি দলকে ক্ষমতায় বসিয়েছে। যার কারণে দেশে আজ খুন রাহাজানি, আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে, তাদেরও ফাঁসি হতে হবে। রাত ১২ টা ১ মিনিটে নয়। দুপুর ১২ টা ১ মিনিটে প্রকাশ্যে দিবালোকে আজ হোক বা কাল হোক এই নির্বাচন কমিশনা‌রের ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন. স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট