সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে স্থলসেনা পাঠানো নিয়ে ট্রাম্পের অবস্থান কী? বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও স্থলযুদ্ধে মার্কিন সেনা পাঠানো নিয়ে অনিশ্চয়তা

মাকে অভিভাবকের স্বীকৃতি দিতে নীতিমালা করতে হাইকোর্টের রুল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মাকে অভিভাবকের স্বীকৃতি দিতে নীতিমালা করতে হাইকোর্টের রুল।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৩ এপ্রিল ২০২৪।
সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে মাকে কেন স্বীকৃতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৮৯০ সালের অভিভাবকত্বের আইনে সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে কেন নীতিমালা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২২ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, আইন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। আর রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা গাজী রহমান, অ্যাডভোকেট আয়েশা আক্তার ও ব্যারিস্টার প্রিয়া আহসান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে মায়ের অভিভাবকত্ব না পাওয়া কেন বৈষম্যমূলক নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই আইনটি বৈষম্যমূলক, এ নিয়ে আবারও ভাবা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট