মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ করমুক্ত আয়সীমা বাড়তে পারে, বাজেটে আসছে একাধিক সংশোধন দুর্নীতির ঝুঁকিতে শীর্ষে পাসপোর্ট অফিস: দ্বিতীয় অবস্থানে বিচারব্যবস্থা—স্বচ্ছতা নিয়ে নতুন উদ্বেগ আইনজীবী আসামির পক্ষে—অপরাধের নয়: ন্যায়বিচারের মৌলিক নীতি ও পেশাগত দায়িত্ব বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন মাঠের রাজনীতিতে জোটবদ্ধ হচ্ছে আ.লীগের শরিকরা গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা

মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না: তাপস

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না: তাপস
নিউজ ডেস্ক আদালত বার্তা :২০ সেপ্টেম্বর, ২০২৩
মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না: তাপস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘তাকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।’
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ২নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘২৯ বছর তারা ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। তারা ২৯ বছর সরকারে ছিল। ২৯ বছর তারা এ দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে।’
মেয়র তাপস বলেন, বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বর্তমান সরকারের উন্নয়ন তাদের মস্তিষ্কে আসে না।
তিনি বলেন, যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল, সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না, তারা উন্নয়ন করতে পারে না। যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না, তারা কখনও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews