1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মৃত্যুফাঁদ তৈরি করে মানুষ হত্যা করে বিএনপি: প্রধানমন্ত্রী - আদালত বার্তা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

মৃত্যুফাঁদ তৈরি করে মানুষ হত্যা করে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মৃত্যুফাঁদ তৈরি করে মানুষ হত্যা করে বিএনপি: প্রধানমন্ত্রী

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ১৮ ডিসেম্বর ২০২৩।

মৃত্যুফাঁদ তৈরি করে দেশের মানুষকে হত্যা করে বিএনপি- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মাথা নেই। তাদের নেতৃত্ব দেবে কে? বিদেশ থেকে আসে এক নির্দেশনা। পল্টন থেকে আসে এক নির্দেশনা। কোনটা পালন করবে তাদের নেতাকর্মীরা?

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করে আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। এজন্য তারা দেশের মধ্যে আগুন সন্ত্রাস শুরু করছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বানচালের নামে বিএনপি রেল লাইন কেটে মৃত্যুর ফাঁদ পেতে তারা মানুষ হত্যা করেছে। জিয়া আর খালেদা জিয়ার মতো লন্ডনে বসে হুকুম দেয় তারেক রহমান। ওখান থেকে হুকুম দেয় আর এখান থেকে আগুন দেয়। এটা তারা কী করছে। এই আগুন নিয়ে খেলা, এই খেলা ভালো না, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। রেল লাইন কাটা এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট