বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Title :
আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি তথ্য গোপন করে জামিনের চেষ্টা: হাদি হত্যা মামলার আসামির আবেদন খারিজ, হাইকোর্টের সতর্কবার্তা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ের পরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ

রাজধানীতে পড়ছে স্বস্তির গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

রাজধানীতে পড়ছে স্বস্তির গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৮মে ২০২৪।
আজ সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তির দেখা ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও শীলাবৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকালে থেকেই সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি।

সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়তে দেখা যায়নি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট