1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীতে ১২ দলীয় জোট সমাবেশ বৃহস্পতিবার - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

রাজধানীতে ১২ দলীয় জোট সমাবেশ বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ১২ দলীয় জোট সমাবেশ বৃহস্পতিবার
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৩জুলাই ২০২৩
রাজধানীতে ১২ দলীয় জোট সমাবেশ বৃহস্পতিবার
এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা ১২টি দলীয় জোট।

শনিবার (২২ জুলাই) জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশ করার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল ও সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে ১২ দলীয় জোটের উদ্যোগে ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণজোয়ারের মাধ্যমে এই ‍‍`জালিমশাহীর‍‍` পতন ঘটানো হবে- উল্লেখ করে করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট