সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ চোর গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪০৮ বার পড়া হয়েছে

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ চোর গ্রেফতার।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৪ জুলাই, ২০২৩

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ চোর গ্রেফতার
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ অন্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের চার সদস্যকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত সিকিউরিটি গার্ড সদস্যরা।
এ ঘটনায় সেন্টি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত সিকিউরিটি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৪ জুলাই) রাত আনুমানিক ২ টার দিকে সিকিউরিটি গার্ড সদস্যরা খবর পায় রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মানাধীন নতুন অডিটোরিয়াম‍‍`র পূর্ব উত্তর কোনার ওয়াচ টাওয়ারের পাশ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।
এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর এলাকার মোঃ আবু জাফর‍‍`র পুত্র পারভেজ শেখ (২৪), ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার মৃত আবু বক্কর‍‍`র পুত্র সালাম শেখ (৩৫), মোঃ ইয়াছিন শেখ‍‍`র পুত্র মোঃ ধলু শেখ (২৪), ওমর শেখ‍‍`র পুত্র শুকুর শেখ (২২) কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ৪০ (চল্লিশ) কেজি তামার তার ও ছোট-বড় সাইজের লোহার এঙ্গেল, পাইপের ভাঙা অংশ ও টিনের এঙ্গেলর ভাঙা অংশ ২০০ (দুইশত) কেজি মোট ২৪০ কেজি মালামাল উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম‍‍`র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ২৪০ কেজি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট