1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সম্মেলন ঘিরে আ. লীগের ১১ উপ-কমিটি গঠন - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

সম্মেলন ঘিরে আ. লীগের ১১ উপ-কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৯২৭ বার পড়া হয়েছে

সম্মেলন ঘিরে আ. লীগের ১১ উপ-কমিটি গঠন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার সকালে এক বৈঠকে এ উপ-কমিটিগুলো গঠন করা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলো হলো- সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ হাসিনা; সদস্য সচিব ওবায়দুল কাদের, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব দীপু মনি, অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ; সদস্য সচিব এইচএন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম; সদস্য সচিব আব্দুর রহমান, দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেন; সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক; মির্জা আজম, প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু; সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ; সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক; সদস্য সচিব সেলিম মাহমুদ, স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক মোস্তফা জালাল মহিউদ্দিন; সদস্য সচিব রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান; সদস্য সচিব অসীম কুমার উকিল, খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট