শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না’

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না’

নিউজ ডেস্ক আদালত বার্তা :১৬ জুন, ২০২৩
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন একদিকে আর আওয়ামী লীগ আরেক দিকে। আপনাদের সময় ফুরায়ে আসতেছে। জোর করে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।
শুক্রবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা সরকারের উদ্দেশে বলেন, বিদ্যুৎ নিয়ে নয়-ছয় করেছেন। মনে করেছেন লুটপাট করে পালায়ে যাবেন, কিন্তু সে রাস্তা বন্ধ। বাংলাদেশের মানুষ আপনাদের বিচার করবে।

তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু দেশের মানুষের সঙ্গে যে অন্যায় হয়েছে তার মাশুল আপনাদের দিতে হবে। এখন জোর করে ক্ষমতায় থাকতেছো, কিন্তু আগামী ৩০০ বছর আর ক্ষমতায় যেতে পারবা না

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেও নির্যাতন করা হয়েছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, কেন আজ বিএনপি চেয়ারপার্সন নিজ পায়ে দাঁড়াতে পারেন না, হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে যেতে আসতে হয়, তার জবাব আপনাদের দিতে হবে।
তিনি বলেন, যতক্ষণ এই সরকারের পতন না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আর কটা মাস যদি আপনারা মাঠে থাকতে পারেন তাহলে এ দেশের মাটিতেই আওয়ামী লীগের কবর রচনা হবে।
এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews