শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ ফুট গভীর কূপে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস…

  • প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১২১৩ বার পড়া হয়েছে

২০ ফুট গভীর কূপে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস…

রংপুরের বদরগঞ্জে কূপ খনন করতে গিয়ে ২০ ফুট গভীরে গলা পর্যন্ত মাটিচাপায় আটকে পড়া শ্রমিক আবু হাসানকে (২৮) জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫০ জন কর্মী প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়ার ১০ ঘণ্টা পর গতকাল শনিবার রাত একটার দিকে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই শ্রমিকের নাম আবু হাসান (২৮)। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামে।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীমউদ্দিন বলেন, প্রায় আট ঘণ্টা চেষ্টার পর আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়। রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির বলেন, দীর্ঘ সময় ধরে মাটিচাপা থাকায় ওই শ্রমিকের পায়ে রক্ত চলাচল ব্যাহত হয়েছে। এ কারণে তিনি পা দুটি নাড়াতে পারছেন না। এ ছাড়া এই ঘটনায় তিনি ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার বালুয়াভাটা গ্রামের বাবলু দাসের বাড়িতে গতকাল সকালে আবু হাসানসহ চারজন শ্রমিক কূপ খনন করতে যান। বেলা ৩টা পর্যন্ত প্রায় ২০ ফুট খনন করেন। তখন ওপর থেকে বালু–মাটি ধসে পড়ে। এতে আবু হাসান গলা পর্যন্ত মাটিচাপা পড়েন। এ সময় অন্য তিন শ্রমিক ও আশপাশের লোকজন আবু হাসানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে রংপুর জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপের চারপাশ থেকে মাটি সরিয়ে রাত একটা ৫ মিনিটে আবু হাসানকে জীবিত উদ্ধার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট