1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি - আদালত বার্তা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ আগস্ট ২০২৫।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে

বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে যানজট। জনদুর্ভোগ লাঘবে এবং জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়া, সাংবাদিক এইচএম এরশাদ, নাজিম উদ্দিন, কামরুল হাসান, রামু সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. কেপি দাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট