শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জ মডেল থানার আটির বাজারে ভ্রম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান
——————
স্থানীয় প্রতিনিধি,আদালত বার্তাঃ১৬ অক্টোবর ২০২২
 

রাজধানী ঢাকার প্রায় ১১ কিলোমিটার দুরে পশ্চিমে
অবস্হিত কেরানীগঞ্জের বিখ্যাত আটিবাজার । ক্রমগত ভাবে মানুষের সাথে পাল্লা দিয়েই বেড়েই চলেছে দোকান পাট স্হায়ী অস্হায়ী মিলে হাজারের রকমারি দোকান । অবৈধ ও ফুটপাতের দোকানের সয়লাভের কারণে বিশাল যানজটে পোহাতে হয় আটিবাজারে আসা ক্রেতাগণ ও এলাকবাসীর ।উক্ত ভোগান্তির চিত্র প্রশাসনের নজরে এলে
কেরানীগঞ্জের আটি বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে রোববার (১৬.১০২০২২)সকালে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আটি বাজারের কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয় এবং ফুটপাতের অবৈধ অর্ধশতাধিক দোকান-পাট,অবৈধ সিএনজি অটোরিক্সা ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করা হয়। অভিযানের সময় অবৈধভাবে রাস্তায় বাস পার্কিং করায় বাসের চালককে জরিমানা করা হয়। এছাড়া আটি বাজার এলাকায় যত্রতত্র রাস্তায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন না রাখার জন্য সতর্কতা জারি করা হয়। এই উচ্ছেদ অভিযানের সময় অন্যান্যদের মাধে উপস্থিত ছিলেন স্থানীয় শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান, সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন,মিসকেস সহকারী মোঃ সাহাবুদ্দন সিহাব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট