1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ - আদালত বার্তা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩১ মার্চ ২০২৬

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন গুরুতর অভিযোগের মুখে। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে প্রেরণ করেছেন।এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক তার বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় বিচারপতির আচরণ ছিল পক্ষপাতদুষ্ট।

একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তি উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীর মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, পদত্যাগপত্র প্রেরণের সঙ্গে সঙ্গে বিচারপতি নিজ অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অভিযোগ তদন্তের প্রক্রিয়া শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট