মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক আদালত বার্তা : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাইয়ের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে তারা সুপারিশ দেবে না।

সংসদের প্রথম অধিবেশনের দিনেই ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয় অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়নাল আবদিন। আজকের বৈঠক ছিল কমিটির প্রথম সভা, যেখানে অধ্যাদেশের বিস্তারিত পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় আলোচনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট