শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আইন ও আদালত
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট
 নিউজ ডেস্ক আদালত বার্তা: ০৯ আগস্ট, ২০২৬

অন্য বেঞ্চে মামলা তালিকাভুক্তির বিষয় গোপন করার ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
রোববার (৯ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
আদেশের পর সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না বলেন, আজ বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নং–৫০৮১১) আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল।

তবে শুনানির আগেই জানতে পারি যে, মামলাটি এর আগেও শুনানি করা হয়েছে। এই মামলাটি এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়েছে; সেই তথ্য এখানে গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে।

আজ শুনানিকালে পূর্ববর্তী শুনানির বিষয়টি যে গোপন রাখা হয়েছে, তা আমি আদালতকে অবহিত করি।
বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।

কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
পরবর্তীতে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

আদেশের বিষয়ে অ‍্যাটর্নি-জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট