বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির

এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
  • এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ
  • হাইকোর্ট প্রতিবেদক, আদালত বার্তা | ঢাকা

    প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬

    ​ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী ছবি ব্যবহার করেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র করতে হবে।

    ​বুধবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।

    ​আদালত সূত্রে জানা যায়, ধর্মীয় বা অন্য কোনো কারণে ছবি ছাড়া বিকল্প পরিচয় অথবা শুধুমাত্র বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে পূর্বে এই রুলটি জারি করা হয়েছিল। বুধবার বিষয়টির চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলটি খারিজ করে দেন।

    ​আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) প্যানেল আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী।

    ​রায়ের তাৎপর্য সম্পর্কে অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী জানান, হাইকোর্ট রুলটি খারিজ করে দেওয়ায় ছবি ছাড়া এনআইডি করার কোনো সুযোগ আর থাকছে না। এখন থেকে বিদ্যমান ও প্রচলিত আইন অনুযায়ী, ছবিযুক্ত করেই প্রত্যেক নাগরিককে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরি করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট