শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

​নিজস্ব প্রতিবেদক | আদালত বার্তা

পাবনা, ৩ অক্টোবর:

​কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ এই চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হস্তান্তরের প্রথম ধাপ সম্পন্ন হলো।

​পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা প্রথম ইউরেনিয়ামের চালানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার পরপরই সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

​এর আগে, শনিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় গাড়িবহরটি ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি বিশেষ লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে আনুষঙ্গিক সরঞ্জাম বহন করা হয়।

​পুরো যাত্রাপথে গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক পাহারায় নিযুক্ত ছিলেন।

​এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

​প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সবগুলো চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, পারিপার্শ্বিক সব প্রস্তুতি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট