বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় লতা সরকার (৩২) নামে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। 

  • প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১০০ বার পড়া হয়েছে
  • রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় লতা সরকার (৩২) নামে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। 
  • সুজন তালুকদা,  সিনিয়র রিপোর্টার, আদালত বার্তাঃ৩০ নভেম্বর ২০২২।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দগ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। পরে মঙ্গলবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

নিহতের বোন পাখি সরকার বলেন, আমার বোন একজন বাকপ্রতিবন্ধী। সোমবার বাসার সামনে থেকে এক ব্যক্তি তাকে ফুসলিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নিয়ে তাকে ধর্ষণের পর পুড়িয়ে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার বোনের হত্যার বিচার চাই।

শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধ অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার রাত্রে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহত লতা সরকার বাক প্রতিবন্ধী ছিল তাকে ধর্ষণের পরে পুড়িয়ে হত্যার করেছে বলে পরিবারের অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান জানান, বাকপ্রতিবন্ধী এক নারীকে পুড়িয়ে হত্যার বিষয়ে থানায় মামলা হয়েছে। তবে তিনি ধর্ষিত হয়েছে কিনা সেটি ডাক্তারের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট